1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই,এ ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি,হাত-পা বেঁধে নির্যাতনে ব্যবসায়ী নিহত মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬০ কৃষকদের বিনা মূল্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ বিতরণ নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ,সংবাদ সম্মেলন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন  কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: সাইদুর রহমান মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন: ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের অভিনন্দন Shuffle casino : guide fiable sur les notifications et les e-mails du compte হবিরবাড়ী ইউনিয়নের জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি-আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া

মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বসতঘর পুড়ে ছাই,এ ঘটনায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৫ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুটি বসদঘর পুড়ে ছাই হয়ে গেছে।সেই সাথে পুড়েছে ঘরে থাকা সকল আসবাবপত্রও।

জানা গেছে,বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ইমামপুর ইউনিয়নের বাঘাইয়াকান্দি গ্রামের হাইস্কুলের পাশের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়লে দুটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা না ঘটলেও সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাড়ির মালিক রেনু মিয়া ও সিরাজ প্রধান জানান,রান্নাঘরে থাকা একটি এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়।সঙ্গে সঙ্গে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই টিনের চৌচালা ঘর দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে।স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের তীব্রতায় কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার ফিরোজ মিয়া জানান,প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সিলিন্ডারের লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত।তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরও জানান,অগ্নিকাণ্ডে দুটি বসতবাড়ি ও ঘরের ফার্নিচার সম্পূর্ণ পুড়ে গেছে।প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা এবং উদ্ধার হওয়া সম্পদের মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা হবে বলে জানান তিনি।#

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost