1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন ১৭ জনকে হুইলচেয়ার বিতরণ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি,হাত-পা বেঁধে নির্যাতনে ব্যবসায়ী নিহত মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬০ কৃষকদের বিনা মূল্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ বিতরণ নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ,সংবাদ সম্মেলন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন  কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: সাইদুর রহমান মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন: ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের অভিনন্দন Shuffle casino : guide fiable sur les notifications et les e-mails du compte হবিরবাড়ী ইউনিয়নের জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি-আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া

মুন্সীগঞ্জে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবসে বিশেষ চাহিদা সম্পন্ন ১৭ জনকে হুইলচেয়ার বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪১২ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি,সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকাল ১০ টায় মুন্সীগঞ্জ জেলা প্রশাসন,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে পালন করা হয়েছে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে বিশেষ চাহিদা সম্পন্ন ১৭ জন সদস্যের মাঝে হুইলচেয়ার প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.কামরুল জমাদ্দার,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ,জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো:আলাল উদ্দিন,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সাঈদা ফেরদৌসসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বক্তারা বলেন,সমাজে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বহু ভুল ধারণা ও নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা এখন আর ঘরে বসে নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তারা নিজেদের দক্ষতা ও সামর্থ্য দিয়ে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন,“সমাজের প্রতিটি মানুষ তার অবস্থান থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ ও সেবা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা পালন করলে তারা পরিবারের বোঝা নয়-বরং তাদের যোগ্যতা অনুযায়ী গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।আর এ জন্য প্রয়োজন আমাদের দৃষ্টিভঙ্গি ও মনোভাবের ইতিবাচক পরিবর্তন।

অনুষ্ঠানে আগত বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিকূল পরিবেশেও তাদের পাশে দাঁড়ানো ও বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য জেলা প্রশাসনসহ জেলা সমাজসেবা কার্যালয়কে বিশেষ ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost