1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিএনপির দোয়া মাহফিল | বাংলা মাটির নিউজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় বিএনপির দোয়া মাহফিল

  • আপডেট টাইম : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে  দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার ৩ ডিসেম্বর দুপুরে সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের  উদ্যোগে উপজেলা শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।মুন্সীগঞ্জ- ১ আসনের (সিরাজদিখান- শ্রীনগর) বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো:আব্দুল্লাহর  সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাহফিলে দলের সিনিয়র নেতারা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস,আর্থ্রাইটিস,লিভার সিরোসিস,কিডনির জটিলতাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

শেখ মোঃ আব্দুল্লাহ বলেন “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন,তিনি গণতন্ত্রের প্রতিচ্ছবি।তার অসুস্থতা আজ সমগ্র জাতির উদ্বেগে পরিণত হয়েছে।তার সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও অত্যন্ত জরুরি।বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে নতুন গতি পেয়েছিল।আমরা তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে হাত তুলেছি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন খান শামীম,সিরাজদিখান থানা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা,জেলা বিএনপির আহবায়ক সদস্য মোয়াজ্জেম হোসেন বাবুল,থানা বিএনপি দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম,থানা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন,জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও থানা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস লাকী,জেলা মহিলাদের সদস্য সেলিনা আক্তার রুবি,থানা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইমরান সাজু,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো:আজিজুল ইসলাম,শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামসহ থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।দোয়ার মাহফিলে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost