1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ-৩ আসন বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মুক্তারপুর সেতুর ওপর আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল  | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

মুন্সীগঞ্জ-৩ আসন বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মুক্তারপুর সেতুর ওপর আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল 

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ-৩ (সদর–গজারিয়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের মুক্তারপুর সেতুর ওপর আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন দলের এক পক্ষের নেতা–কর্মীরা।

আজ শুক্রবার(৫ ডিসেম্বর)বিকেলে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন এই আসনে মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো:মহিউদ্দিন আহমেদের সমর্থকেরা।অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩৬টি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন।মুন্সীগঞ্জ–৩ আসনে মনোনয়ন দেওয়া হয় কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো: কামরুজ্জামানকে।নাম ঘোষণার পর মহিউদ্দিনের সমর্থকেরা সন্ধ্যায় জেলার দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন।

স্থানীয় লোকজন জানান,আজ জুমার নামাজের পর থেকে মুক্তারপুর সেতু এলাকায় জড়ো হতে থাকেন মহিউদ্দিনের সমর্থকেরা।বেলা তিনটার দিকে সেতুর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ পর্যন্ত আন্দোলনকারীরা ছড়িয়ে পড়েন।সেতুর অন্তত ছয়টি স্থানে আগুন জ্বালান বিক্ষোভকারীরা।এতে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের অভিযোগ,গত ১৭ বছর এ আসনে আন্দোলন-সংগ্রাম সংগঠিত করে রেখেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল হাই ও তাঁর ছোট ভাই জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব মো:মহিউদ্দিন আহমেদ।সে সময় কামরুজ্জামান মাঠে ছিলেন না।এখন তিনি মনোনয়ন পাওয়ায় এই আসনের নেতা–কর্মীরা অসন্তুষ্ট।দ্রুত মনোনয়ন পরিবর্তন না হলে এই আসনে বিএনপির মধ্যে বিভক্তি দেখা দেবে।আন্দোলন–সংগ্রাম পুরো মুন্সিগঞ্জে ছড়িয়ে পড়বে।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান  বলেন,আমাদের দাবি একটাই।এই আসনে প্রার্থী পরিবর্তন করতে হবে।যে পর্যন্ত কামরুজ্জামানকে পরিবর্তন করা না হবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম চলবে।

শহর বিএনপির সদস্যসচিব মাহবুব আলম বলেন,মহিউদ্দিন এই আসনের সাধারণ মানুষ নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাঁকে মনোনয়নবঞ্চিত করার বিষয়টি এই আসনের মানুষ মেনে নিতে পারেননি।তাঁরা স্বপ্রণোদিত হয়ে একের পর এক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।আজ মুক্তারপুর সেতু অবরোধ করা হয়েছে।প্রার্থী পরিবর্তন না হলে আগামী দিনে এর চেয়েও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মুক্তারপুর সেতু অবরোধ করায় বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সেতুর ওপর যানবাহন চলাচল বন্ধ ছিল।পরে বিকেল সাড়ে পাঁচটার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। অবরোধের কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost