1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে কুরআন শরিফ অবমাননার অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার,মামলা দায়ের | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন  কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: সাইদুর রহমান মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন: ভালুকা উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম আরিফের অভিনন্দন Shuffle casino : guide fiable sur les notifications et les e-mails du compte হবিরবাড়ী ইউনিয়নের জনগণের ভালোবাসা আমার সবচেয়ে বড় শক্তি-আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামের উদ্বোধন দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ প্রজন্ম গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে অর্জুনডারা জামিয়া রহমানিয়া কেরামতিয়া মাদরাসা নওগাঁয় অবৈধ দুই ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা,বন্ধের নির্দেশ উলিপুরে ল্যাপটপ চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার,উদ্ধার ল্যাপটপ

মুন্সীগঞ্জে কুরআন শরিফ অবমাননার অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার,মামলা দায়ের

  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ পৌরসভার গনকপাড়া রাঢ়িবাড়ী এলাকায় পবিত্র কুরআন শরীফ অবমাননার অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে স্থানীয়দের উপস্থিতির মুখে নিজ বাড়ি থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ।

পরে দুই অভিযুক্তের স্বজন হোসনেয়ারা হাসনাত সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এম সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,গনকপাড়া রাঢ়িবাড়ী এলাকার মো: শফিউল বাসার হাসিব(৪০) ও তার পিতা মো:রবিউল আউয়াল জসিম ওরফে খোকন (৬৫)।স্থানীয় ও অন্যান্য সূত্রে জানা যায়,মামলার বাদী অভিযোগ করেছেন-তিনি ৩ দিন আগে (৩ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে তার আপন ভাই ও ভাতিজাকে কুরআন শরিফ পুড়িয়ে পৃষ্ঠা ও ছাই ডোবায় ফেলে দিতে দেখেছেন।গতকাল তিনি বিষয়টি স্থানীয়দের জানালে ক্ষুব্ধ হয়ে উঠে মানুষ।পরে শতাধিক লোকজন অভিযুক্তদের বাড়ি ঘিরে বিক্ষোভ করে।খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করে।

মুন্সিগঞ্জ থানার ওসি বলেন,‘ধর্মীয় অনুভূতিতে আঘাত, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট,ও দাঙ্গা-হাঙ্গামায় উসকানির অভিযোগে মামলাটি হয়েছে।অন্যদিকে,ঘটনাটির সাথে অন্য কোন যোগসূত্র রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫২
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৮
  • ১১:৪৭
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩২
  • ৬:১৫

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost