1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমান আদালতে ২ যুবকের বিনাশ্রম কারাদন্ড | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজানগর ইউনিয়নকে মাদকমুক্ত,শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাইফুল খান নিরবের মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু,শরীরে আঘাতের চিহ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান- ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচী যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জে সিংগাইর পৌর ভূমি অফিসে ১খারিজে ২ লাখ ১০ হাজার বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা

স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমান আদালতে ২ যুবকের বিনাশ্রম কারাদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮০ বার
স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমান আদালতে ২ যুবকের বিনাশ্রম কারাদন্ড
স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমান আদালতে ২ যুবকের বিনাশ্রম কারাদন্ড

মোঃ রাজু মিয়া ,বিশেষ প্রতিনিধিঃ

চিরিরবন্দরে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় ভ্রাম্যমান আদালতে ২ যুবকের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

গত ১৬ ফেব্রুয়ারী শনিবার সন্ধা ৬ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বানিয়াপাড়ায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম শরীফুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ স্বীকার করায় ২ যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

জানা গেছে, স্কুল থেকে বিকেল সাড়ে ৩ টায় অতিরিক্ত ক্লাস শেষে জনৈক স্কুল ছাত্রী বিকেলে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নতুন পাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে আরিফুর রহমান (২৪) ও একই উপজেলার চেংমারী এলাকার নুরুজ্জামানের ছেলে নাঈমুর রাহাত সৌরভ (১৯) মোটর সাইকেলযোগে এসে ওই স্কুল ছাত্রীর পথরোধ করে উত্ত্যক্ত করে, ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করে। ওই স্কুলছাত্রী একটি ভ্যানে উঠে দ্রুত বাড়ির দিকে রওয়ানা দিলে ওই যুবকেরা পিছু নিয়ে মেয়েটির বাড়ির পাশে যায়।

এসময় ওই স্কুল ছাত্রী ভ্যান থেকে নেমে দৌড়ে দ্রুত একটি বাড়িতে ঢুকে পড়লে আশেপাশের লোকজন ঘটনাটি দেখে যুবকদের আটক করে রাখে। সন্ধায় উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাটি জানালে তিনি ও থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান দ্রুত এসে মেয়ের জবানবন্দি শুনে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধি ৫০৯ ধারায় যুবকদের ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost