1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন | বাংলা মাটির নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালন রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম বর্ষবার্তা’র মোড়ক উন্মোচন করলেন মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমি ও সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন,তিনটি ড্রেজার বসিয়ে চলছে তাণ্ডব মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ বোতল WINCEREXসহ মাদক কারবারি গ্রেপ্তার Mafia casino : que perd-on quand l’historique de jeu exporté ne précise pas la version exacte ? গভীর রাতে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,প্রাণ গেল ২ তরুণের উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার

মাইনুল ইসলাম,উলিপুর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে একটি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি ও নানা অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের হাতিয়া ভবেশ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসীর লিখিত অভিযোগ ও সরেজমিনে জানা গেছে, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী মো: নজরুল ইসলাম ২০২৪ সালের ৫ ও ৬ আগস্টের পর থেকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হচ্ছেন না। অথচ কর্মস্থলে অনুপস্থিত থেকেও তার বেতন-ভাতা উত্তোলন অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এমনকি হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো: শাহ আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাইদুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ের তিনটি পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক জমিদাতার কাছ থেকে ৫০ শতাংশ জমি নেওয়া হলেও পরবর্তী সময়ে প্রতিশ্রুতি অনুযায়ী নিয়োগ দেওয়া হয়নি। বরং প্রধান শিক্ষক নিজের ভাগ্নে, ছোট ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের কয়েকজনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। সম্প্রতি বিদ্যালয়টি পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও তুলনামূলক কম দেখা যায় বলে জানা গেছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা, কর্মচারীর অনুপস্থিতি ও বেতন উত্তোলন এবং নিয়োগসংক্রান্ত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিও তোলেন তারা।

তবে তার বিরুদ্ধে নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রধান শিক্ষক মো: মাইদুল ইসলাম।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন জানান, লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়টি পরিদর্শন ও তদন্ত করা হয়েছে। উত্থাপিত অভিযোগগুলো যাচাই-বাছাই করে তদন্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৫
  • ১১:৪৬
  • ৩:৩৮
  • ৫:১৭
  • ৬:৩৩
  • ৬:১১

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost