1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালন রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি | বাংলা মাটির নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালন রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম বর্ষবার্তা’র মোড়ক উন্মোচন করলেন মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমি ও সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন,তিনটি ড্রেজার বসিয়ে চলছে তাণ্ডব মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ বোতল WINCEREXসহ মাদক কারবারি গ্রেপ্তার Mafia casino : que perd-on quand l’historique de jeu exporté ne précise pas la version exacte ? গভীর রাতে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,প্রাণ গেল ২ তরুণের উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালন রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার

আসলাম উদ্দিন আহম্মেদ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুরে হাতিয়া গণহত্যা দিবসের আলোচনায় দিবসটিকে রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতির দাবি করেছেন বক্তারা।
দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য হাতিয়া ইউনিয়ন বিএনপি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গণহত্যার স্মৃতি স্তম্ভে জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, পুষ্প মাল্য অর্পণ ও পরে আলোচনা সভার আয়োজন করে।

সকাল ৯ টায় স্মৃতিস্তম্ভে প্রধান অতিথি হিসেবে পুষ্প স্তবক অর্পণ করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, হাতিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী, হাতিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ বাঁচেন, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন সহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে হাতিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ইউপি সদস্য মোঃ শামছুল হকের সভাপতিত্বে ও বিএনপি নেতা ফারুক আহমেদ বাতেন এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যথাক্রমে উলিপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ শওকত আলী সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক মাহবুবার রহমান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌর বিএনপি’র সদস্য সচিব সোলায়মান আলী সরকার, হাতিয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ফারুক আহমেদ বাতেন, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল, হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আবুল হোসেন প্রমুখ।
বক্তারা স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে হাতিয়া গণহত্যাকে উত্তরবঙ্গের সবচেয়ে বড় গণহত্যা হিসাবে অভিহিত করেন এবং তারা এ পৈশাচিক গণহত্যাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানান। পরে হাতিয়া গণহত্যার স্বীকার নারী পুরুষের রুহের মাগফিরাত কামনা ও দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ নভেম্বর ২৩শে রমজান হানাদার বাহিনী হাতিয়া ইউনিয়নের দাগারকুটি গ্রামে নিরপরাধ ৬৯৭ জন নারী-পুরুষকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে নৃশংসভাবে হত্যা করে। এ হত্যাকাণ্ড হাতিয়া গণহত্যা নামে পরিচিত।#

আসম উদ্দিন আহম্মেদ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি। মোবাইল নম্বর ০১৭১৬ ৫৯২ ৫৭২

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৫
  • ১১:৪৬
  • ৩:৩৮
  • ৫:১৭
  • ৬:৩৩
  • ৬:১১

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost