1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমি ও সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন,তিনটি ড্রেজার বসিয়ে চলছে তাণ্ডব | বাংলা মাটির নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালন রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম বর্ষবার্তা’র মোড়ক উন্মোচন করলেন মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমি ও সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন,তিনটি ড্রেজার বসিয়ে চলছে তাণ্ডব মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ বোতল WINCEREXসহ মাদক কারবারি গ্রেপ্তার Mafia casino : que perd-on quand l’historique de jeu exporté ne précise pas la version exacte ? গভীর রাতে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,প্রাণ গেল ২ তরুণের উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমি ও সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন,তিনটি ড্রেজার বসিয়ে চলছে তাণ্ডব

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪৬ বার

স্টাফ রিপোর্টার 

প্রশাসনকে জানিয়েও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন, ফসলি জমি ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা,মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষনদী মৌজায় ফসলি জমি ও সংলগ্ন সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।

সেখানে তিনটি ড্রেজার বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।এতে আবাদি জমি,খালের স্বাভাবিক প্রবাহ ও আশপাশের পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,রামকৃষনদী মৌজার ফসলি জমি ও সরকারি খালের বিভিন্ন স্থানে ড্রেজার স্থাপন করে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। অপরিকল্পিত ও অবৈধ এ বালু উত্তোলনের ফলে কৃষিজমির উর্বরতা নষ্ট হওয়া, জমির শ্রেণি পরিবর্তন,খালের পাড় ভাঙন এবং আশপাশের বসতভিটা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

অভিযোগ রয়েছে,বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও এখন পর্যন্ত বালু উত্তোলন বন্ধ করা সম্ভব হয়নি।ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।প্রশাসনকে জানানোর পরও কীভাবে তিনটি ড্রেজার বসিয়ে প্রকাশ্যে বালু উত্তোলন অব্যাহত রয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।

এলাকাবাসীর দাবি,ফসলি জমি ও সরকারি খাল কোনো ব্যক্তি বা চক্রের ব্যক্তিগত সম্পদ নয়।অথচ সেগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে একটি মহল পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করছে।অবিলম্বে এসব অবৈধ ড্রেজার অপসারণ এবং বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

সচেতন মহল মনে করছেন,অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে শুধু লোকদেখানো অভিযান নয়,প্রয়োজন নিয়মিত নজরদারি ও কার্যকর আইনি ব্যবস্থা।অন্যথায় একদিকে যেমন কৃষিজমি ধ্বংস হবে,অন্যদিকে সরকারি খাল ও প্রাকৃতিক জলপ্রবাহের অস্তিত্বও হুমকির মুখে পড়বে।

তাই জনস্বার্থ,কৃষি ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।একই সঙ্গে রামকৃষনদী মৌজায় সরেজমিন তদন্ত করে অবৈধ ড্রেজারগুলো দ্রুত বন্ধ,যন্ত্রপাতি জব্দ এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৫
  • ১১:৪৬
  • ৩:৩৮
  • ৫:১৭
  • ৬:৩৩
  • ৬:১১

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost