1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম | বাংলা মাটির নিউজ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে হাতিয়া গণহত্যা দিবস পালন রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম বর্ষবার্তা’র মোড়ক উন্মোচন করলেন মানবকণ্ঠের সম্পাদক শহিদুল ইসলাম মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমি ও সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন,তিনটি ড্রেজার বসিয়ে চলছে তাণ্ডব মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১০০ বোতল WINCEREXসহ মাদক কারবারি গ্রেপ্তার Mafia casino : que perd-on quand l’historique de jeu exporté ne précise pas la version exacte ? গভীর রাতে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,প্রাণ গেল ২ তরুণের উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদ মেম্বারের কবর জিয়ারত করলেন মোর্শেদ আলম

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় প্রয়াত বিএনপি নেতা শহীদুল ইসলাম সরকার ওরফে শহীদ মেম্বারের কবর জিয়ারত করেছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার উথুরা ইউনিয়নের নারাঙ্গি চৌরাস্তা মোড় এলাকায় মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে তিনি কবর জিয়ারত ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এর আগে তিনি নারাঙ্গি মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে মরহুম শহীদুল ইসলাম সরকারের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়ায় অংশ নেন। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিদের কাছে দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক সহকর্মী শহীদুল ইসলামের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া চান মোর্শেদ আলম।
পরে বিপুলসংখ্যক মুসল্লি ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের পারিবারিক কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, রুহুল আমিন, সিরাজুল ইসলাম ঢালী, তিয়াস মাহমুদ শুভ, যুবদলনেতা রুহুল আমিন,তানভীর আহমেদ শান্ত, শামীম আহমেদ, রাফিউল্লাহ চৌধুরীসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবরস্থানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উলামা দলের নেতা মাওলানা মফিজুর রহমান।

উল্লেখ্য, মরহুম শহীদুল ইসলাম সরকার গত ১০ নভেম্বর সোমবার ভোরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। পরে নারাঙ্গি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। শহীদুল ইসলাম উথুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৫
  • ১১:৪৬
  • ৩:৩৮
  • ৫:১৭
  • ৬:৩৩
  • ৬:১১

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost