1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
আজ শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজ শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

  • আপডেট টাইম : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৬ বার
আজ শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা
আজ শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৫০ জন সদস্য শপথ নিয়েছেন। আজ বুধবার বিকাল সাড়ে ৩টায় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান।

এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। স্পিকার প্রথমে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের ৪৮ জন সংসদ সদস্যকে শপথ পড়ান। পরে শপথ নেন বিরোধী দলের দুই জন সংসদ সদস্য।

এদিন বিকালে সংসদের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা। দ্বাদশ সংসদে আওয়ামী লীগের ২২৪ জন, জাতীয় পার্টির ১১ জন, স্বতন্ত্র ৬২ জন এমপি রয়েছেন। এছাড়া জাসদ, ওয়ার্কার্স পার্টি ও কল্যাণ পার্টির এমপি রয়েছেন একজন করে। এর সঙ্গে সংরক্ষিত আসনে আওয়ামী লীগের আরও ৪৮ জন ও জাতীয় পার্টির ২ জন যোগ হলো। এর আগে মঙ্গলবার নারী আসনের এসব সংসদ সদস্যের নাম, ঠিকানাসহ গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের পিতা, স্বামী ও ঠিকানাসহ অন্যান্য তথ্য দেওয়া হয়েছে গেজেটে।

এবার সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে আওয়ামী লীগ স্বতন্ত্রদের নিয়ে জোটগতভাবে ৪৮টি আসন এবং জাতীয় পার্টি দুটি আসন পেয়েছে। এসব আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছিল ইসি। ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। এ সময়ের মধ্যে শুধু ৫০ জনই মনোনয়নপত্র জমা দেন। কেননা দলীয় মনোনয়নের বাইরে কারও প্রার্থী হওয়ার সুযোগ নেই। এতে করে ১৪ মার্চ ভোটের দিন রাখা হলেও আর প্রার্থী না থাকায় ভোটের আর প্রয়োজন পড়েনি। এরপর ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost