1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
আনকাট সেন্সর ছাড়পত্র পেল 'ডেডবডি' | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন:সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান আওলাদ হোসেনকে সম্মাননা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রংপুরে তরুনী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্বার,মিলল দুই পৃষ্ঠার নোট

আনকাট সেন্সর ছাড়পত্র পেল ‘ডেডবডি’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৯৩ বার
আনকাট সেন্সর ছাড়পত্র পেল 'ডেডবডি'

স্টাফ রিপোর্টার: গেল বছরের অক্টোবরে নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন প্রযোজক, পরিচালক এমডি ইকবাল। মহরতের মাধ্যমে তার নতুন সিনেমা ‘ডেডবডি’ নির্মাণের ঘোষণা দেন তিনি। এ বছরের রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলেও তখন ঘোষণা করেন। অবশেষে সেই কথা রাখছেন তিনি। আসছে রোজার ঈদেই দেশের হলগুলোতে দেখা যাবে ‘ডেডবডি’।

ছবির মুক্তিকে সামনে রেখে শুরু হচ্ছে প্রচারণা। তার আগে এলো সুখবর। সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘ডেডবডি’। সম্প্রতি বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয় এ সিনেমাকে। একই সঙ্গে সেন্সর বোর্ডে সদস্যরা সিনেমাটির গল্প ও নির্মাণের প্রশংসা করেন বলে জানান ইকবাল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সেন্সর ছাড়পত্র হচ্ছে টেস্ট পরীক্ষার মতো, আর মুক্তির পর চূড়ান্ত পরীক্ষা। আমরা খুশি যে, চূড়ান্ত পর্বে পরীক্ষা দেয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন দেখা যাক, দর্শকদের কাছ থেকে সেই পরীক্ষার রেজাল্টে কী আসে! তবে, আমি আশাবাদী, সীমিত বাজেট আর আমাদের সর্বোচ্চ প্রচেষ্টায় বানানো দেশীয় চলচ্চিত্র হিসেবে বিবেচনা করে দেখলে ভালো লাগবে।’

ইকবাল আরও বলেন, ‘ওমর সানী বলেছেন সিনেমাটি নিয়ে ঈদে আসতে। আমি তো প্রায় ঈদেই আসি। এবারও আসছি নতুন সিনেমা নিয়ে। আশা করি এ ছবি তাক লাগিয়ে দেবে।’

ঈদে মুক্তির মিছিলে আছে প্রায় ১০টির মতো সিনেমা। এর ভিড়ে ‘ডেডবডি’ কতোটা সফল হবে- এমন প্রশ্নের জবাবে এমডি ইকবাল বলেন, ‘খেলা তো সবাই খেলে। গোল করে কয়জন। আমি গোল করব। ঈদে যতো ছবিই আসুক। ডেডবডি দর্শকের আগ্রহের শীর্ষে থাকবে।’

এই সিনেমাটিতে অভিনয় করেছেন ওমর সানী, শ্যামল মওলা, জিয়াউল হক রোশান, রাশেদ মামুন অপু, কলকাতার অভিনেত্রী অন্বেষা রায় এনি ও মিষ্টি জাহান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost