1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে লঞ্চে জুয়া খেলার সময় ১৩ জুয়ারি আটক | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত,পরিচয় মেলেনি নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৯ জন গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার দুই শিশু কন্যাকে রেখে মা উধাও নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন দিবানিশি ছুটে চলা,মানবসেবাই যার প্রধান কাজ-সে এম হায়দার আলী মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে লঞ্চে জুয়া খেলার সময় ১৩ জুয়ারি আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩৩০ বার
মুন্সীগঞ্জে লঞ্চে জুয়া খেলার সময় ১৩ জুয়ারি আটক
মুন্সীগঞ্জে লঞ্চে জুয়া খেলার সময় ১৩ জুয়ারি আটক

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের মিরকাদিমের কাঠপট্টি এলাকার ধলেশ্বরী নদীতে চলমান অবস্থায় চাঁদপুর গামী ময়ূর-৭ লঞ্চ থেকে খেলারত অবস্থায়,নগদ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ১৩ জুয়ারীকে আটক করেছে মুক্তারপুর নৌ পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ১টা ৩০ মিনিটে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির এখতিয়ারাধীন ধলেশ্বরী নদীতে বিশেষ অভিযান ও টহল ডিউটিরত টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা (সদরঘাট) থেকে ছেড়ে আসা চাঁদপুর গামী ময়ূর-৭ লঞ্চে চলমান অবস্থায় কতিপয় ব্যক্তি জুয়া খেলছে।

মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খানের নেতৃত্বে লঞ্চটিতে অভিযান চালিয়ে জুয়া খেলার স্থানে বিভিন্ন রকমের ৩ বান্ডিল তাস,জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৪৯১০০ (উনেপঞ্চাশ হাজার একশত)টাকা সহ ১৩ জনকে আটক করা হয়। আটকেরা হলেন লক্ষীপুরের জেলার উত্তর রায়পুর গ্রামের মনোহর মিয়ার ছেলে মিস্টার(৪৮), দেনায়েতপুর গ্রামের মৃত নুরুল আমিনের ছেলে বিপ্লব মিয়া(৩২), চাঁদপুরের জেলার মদনা গ্রামের ডাঃ আব্দুল লতিফের ছেলে আবু জাফর(৬০), উত্তর কৃষ্ণপুর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মো: ফারিজ মিজি(২৮), ঘন্ডামারা গ্রামের খোরশেদ আলমের ছেলে মো:মমিন (৪৪), ঘন্ডামারা গ্রামের মৃত নজির আহমেদ বেপারীর ছেলে মো: মনির হোসেন(২৮), গুয়াকলা গ্রামের কাদির ভূইয়ার ছেলে নাজির হোসেন(৩৮), ঘন্ডামারা গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে মো: স্বপন(৪২), ঘন্ডামারা গ্রামের মৃত শাহজাহানের ছেলে মো:শাহ আলম(৪৪), দক্ষিন বালিয়া গ্রামের মো: কালু পাটোয়ারীর ছেলে মো. সাঈদ পাটোয়ারী(৩৮), পূর্ব মদনা গ্রামের মো: সুলতান শেখের ছেলে মো: মুসলিম শেখ(৩২), দক্ষিণ বালিয়া গ্রামের সিরাজ শেখের ছেলে মো: আব্দুল কাদির(৩২), করবন্দ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে হীরা বেপারী(৪৪)।

অভিযান প্রসঙ্গে মুক্তারপুর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাজ্জাদ করিম খান জানান, গ্রেফতারকৃত আসামীরা লঞ্চে টাকার বিনিময়ে জুয়া খেলছিল। গ্রেফতরা প্রকাশো টাকার বিনিময়ে তাস দিয়া জুয়া খেলে অপরাধ করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারার ধারায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫২
  • ৮:১৫
  • ৫:২১

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost