1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নওগাঁ নাবালিকা স্কুল ছাত্রী শ্রাবণীকে অপহরণের দায়ে নাহিদ র‌্যাবের হাতে আটক | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি রাস্তা দখল করে নির্মিত পাকা দেয়াল অপসারণের দাবিতে ইউএনওর কাছে এলাকাবাসীর আবেদন জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার: রংপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী মুন্সীগঞ্জে বিআইডব্লিউটি-এর ইজারায় বিভিন্ন নৌযান থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন  মুন্সীগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে রথযাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী ‘গাঁজা মনির’ চাকু ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নওগাঁ নাবালিকা স্কুল ছাত্রী শ্রাবণীকে অপহরণের দায়ে নাহিদ র‌্যাবের হাতে আটক

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৭৯ বার
নওগাঁ নাবালিকা স্কুল ছাত্রী শ্রাবণীকে অপহরণের দায়ে নাহিদ র‌্যাবের হাতে আটক

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা থেকে নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের দায়ে অপহরণকারী নাহিদ শিকারীকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। সেই সাথে অপহরণের শিকার শ্রাবনী আক্তারকে (১৫) উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাহিদ শিকারী ছুটিপুর এলাকার মিজানুর রহমানের ছেলে। এদিন রাত সাড়ে সাত টার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ সদর থানার চন্ডিপুর এলাকার ফারুকের নাবালিকা মেয়ে মোছাঃ শ্রাবনী আক্তার সান্তাহার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সে গত ১৭ মার্চ সকাল ৯টার সময় নিজ বাসা থেকে নানীর বাড়ি বোয়ালিয়া যাওয়ার উদ্দেশ্যে বটতলি মোড় নামক স্থানে বাইপাস রোডে দাঁড়িয়ে ছিল। তার উপস্থিতি দেখে নাহিদ শ্রাবনীকে অপহরণ করে নিয়ে যায়।

এরপর শ্রাবনী আক্তারকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে এক পর্যায়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের পর র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে মান্দা উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে অপহরণের তিন দিন পর অপহরনকারী নাহিদকে গ্রেপ্তার করে।

সেই সাথে ভিকটিম শ্রাবনী কে উদ্ধার করতে সক্ষম হয় পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নওগাঁ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫৩
  • ৮:১৮
  • ৫:১৮

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost