1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে সরকারি অফিসের কর্মকর্তাদের সীল স্বাক্ষর জালকারী ৬ প্রতারক গ্রেফতার | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নালিতাবাড়ী বরুঙ্গাতে আলেপ আলী ফাউন্ডেশন উদ্বোধন মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় নারী নিহত,পরিচয় মেলেনি নাটকের মাধ্যমে গণসচেতনতা ছড়াচ্ছে নওগাঁ গণথিয়েটার উলিপুরে আরডিআরএসের গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ, ১৩ হাজার টাকা প্রতারণার শিকার মুন্সীগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনায় ১৯ জন গ্রেপ্তার,লুন্ঠিত মালামাল উদ্ধার দুই শিশু কন্যাকে রেখে মা উধাও নওগাঁর বর্ষাইলে জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন দিবানিশি ছুটে চলা,মানবসেবাই যার প্রধান কাজ-সে এম হায়দার আলী মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে সরকারি অফিসের কর্মকর্তাদের সীল স্বাক্ষর জালকারী ৬ প্রতারক গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৮৫ বার
মুন্সীগঞ্জে সরকারি অফিসের কর্মকর্তাদের সীল স্বাক্ষর জালকারী ৬ প্রতারক গ্রেফতার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর থানা পুলিশের বিশেষ অভিযানে জাল-জালিয়াত চক্রের ৬ সদস্য গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মামলা দিয়ে শনিবার(২৩ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করেছে শ্রীনগর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন শ্রীনগর উপজেলার ভাগ্যকুলের আব্দুল হালিম মোল্লার ছেলে রাজু আহমেদ (২৫), ষোলঘরের উমপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে পলাশ হাওলাদার(৩৩), আব্দুল মালেকের ছেলে সবুজ হাওলাদার (৩৮), গোপালগঞ্জের তালবাড়ি এলাকার মুনিষ কীর্ত্তনিয়ার ছেলে মৃণাল কীর্ত্তনিয়া(৩৬), শ্রীনগরের যশুরগাঁও গ্রামের মো: ইউনুছ আলীর ছেলে মো: রুবেল(৩৬) ও ষোলঘরের যদুলাল সূত্রধরের ছেলে প্রদীপ চন্দ্র সূত্রধর(৩৭)।

জানাগেছে, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা ও সীল-মোহর অঙ্কিত স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স, জন্ম-সনদ,পাসপোর্ট,জাতীয় পরিচয়পত্র, আদালতের হলফনামাসহ অন্যান্য সরকারি দপ্তরের সনদ নকল করে আসছিল। নকল সনদ তৈরীর মাধ্যমে মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠে। চক্রটি ধরার জন্য অনুসন্ধানে নামে শ্রীনগর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার থেকে শুক্রবার রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল্লাহ্ আল তায়াবীর বলেন, জাল-জালিয়াতির মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স, আদালতের হলফনামাসহ বিভিন্ন সরকারি দপ্তরের সনদ তৈরী করে আসছিল চক্রটি।আমরা অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে বেশকিছু জাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ অন্যান্য সনদ ও সীল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫২
  • ৮:১৫
  • ৫:২১

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost