1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাদের উপস্থিতি আরও বাড়বে - রংপুরে রাশেদা সুলতানা | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি রাস্তা দখল করে নির্মিত পাকা দেয়াল অপসারণের দাবিতে ইউএনওর কাছে এলাকাবাসীর আবেদন জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার: রংপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী মুন্সীগঞ্জে বিআইডব্লিউটি-এর ইজারায় বিভিন্ন নৌযান থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন  মুন্সীগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে রথযাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী ‘গাঁজা মনির’ চাকু ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাদের উপস্থিতি আরও বাড়বে – রংপুরে রাশেদা সুলতানা

  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৭৭ বার
উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাদের উপস্থিতি আরও বাড়বে - রংপুরে রাশেদা সুলতানা

রিয়াজুল হক সাগর, রংপুর: নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে নানা চ্যালেঞ্জ ছিল। আমরা এক সাথে আন্তরিকভাবে কাজ করে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি।

আমি ভোটারদের বলতে চাই, আমাদের দক্ষ প্রশাসনিক লোকজন, কর্মী বাহিনী রয়েছে। তারা ইতোমধ্যে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। তাই দক্ষ মানুষদের প্রতি আস্থা রাখুন। ভোটের পরিবেশ সৃষ্টি হয়েছে, আরও হবে। আমরা আশা করছি উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাদের উপস্থিতি আরও বাড়বে।

রবিবার (৩১ মার্চ) সকালে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগের সকল জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচন কমিশনে যোগ দেওয়ার সময় পত্র-পত্রিকায় খবরে দেখেছিলাম যে আমাদের প্রতি মানুষের আস্থাহীনতা ছিল। তখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে মানুষের ভেতরে কমিশনের প্রতি যে বিরুপ ধারণা ছিল তা দূর করতে কাজ শুরু করেছি। সকলের সাথে সমন্বয় করে আন্তরিকতা, শ্রদ্ধা, দেশের প্রতি মমত্ববোধ নিয়ে আমরা সেই বিরুপ ধারণাটি দূর করতে পেরেছি।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তাদের চেয়ে উপজেলা নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের সাথে মানুষের যোগাযোগ বেশি রয়েছে। সুতরাং নির্বাচনে প্রার্থীদের কারনে ভোটারদের উপস্থিতি বাড়বে। এছাড়া প্রার্থীদের সংখ্যা বাড়বে, প্রতিদ্বন্দ্বিতাও বাড়বে। কোন কোন ক্ষেত্রে প্রার্থীদের মাঝে দ্বন্দ্বও সৃষ্টি হতে পারে। এসব বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। সবাই প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করেছে। আমরা এর ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সকল প্রার্থীকে সমান দৃষ্টিতে দেখতে হবে।

এ ব্যাপারে আমরা গাইড লাইন দেব। আপনারা নির্বাচন কমিশনকে আস্থাশীল করেছেন। রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মনিরুজ্জামান, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি পঙ্কজ রায়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫৩
  • ৮:১৮
  • ৫:১৮

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost