
হে নবীন
লেখকঃ রিয়াজুল হক সাগর।
তুমি জেগে উঠো হে জাতির বিবেক
কলম দিয়ে সত্যটাকে জানিয়ে দাও
সবার মাঝে ছড়িয়ে পড়ুক সত্য ইতিহাস।
পড়বে সবাই জানবে নতুন করে স্মৃতি কথা
রচনায় সত্য প্রকাশ হউক প্রজম্মথেকে প্রজম্ম
লিখে যাও হে সত্যবাদি হে নবীন।
তোমাকেই জাগতেই হবে তুমি জাতির বিবেক
তোমার হাতে এ জাতি অনেক স্বপ্নদেখে
মায়ের আচল তলে যেমন অবুঝ শিশু।
কলম হাতে বেড়িয়ে পড় স্বদেশের কাজে
নিজেকে নিয়োজিত রাখ সবর্দা সত্য প্রকাশে
মিথ্যে অহংকার ভেঙ্গে দাও নবীন।