1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ডাকাতির ঘটনার ৭ দিনের মাথায় লুন্ঠিত মালের আংশিক উদ্ধারসহ গ্রেফতার -৪ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজানগর ইউনিয়নকে মাদকমুক্ত,শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাইফুল খান নিরবের মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু,শরীরে আঘাতের চিহ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান- ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচী যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জে সিংগাইর পৌর ভূমি অফিসে ১খারিজে ২ লাখ ১০ হাজার বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা

ডাকাতির ঘটনার ৭ দিনের মাথায় লুন্ঠিত মালের আংশিক উদ্ধারসহ গ্রেফতার -৪

  • আপডেট টাইম : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৭ বার
ডাকাতির ঘটনার ৭ দিনের মাথায় লুন্ঠিত মালের আংশিক উদ্ধারসহ গ্রেফতার -৪

আলিফ আরিফা, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে নির্মাণাধীন উন্মুক্ত একটি বাড়িতে ডাকাতির ঘটনাটির ঘটনার ৭ দিনের মাথায় লুণ্ঠিত মালামালের আংশিক উদারসহ চার ডাকাতকে করেছে মেট্রোপলিটন পূবাইল থানা পুলিশ ।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো ময়মনসিংহের কোতোয়ালি থানার -চরহাসাদিয়া গ্রামের মৃত দুলালের ছেলে মো, ফারুক, নেত্রকোনা জেলার বারহাট্টা থানার যোগী শাসন গ্রামেন সাব্বির আলীর ছেলে সাগর আলী, শরীয়তপুর জেলার সখিপুর থানার চরসেনসাস গ্রামের জন শরীফ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার ও একই জেলার গোসাইরহাট থানার গরিবের চর কাজী কান্দি গ্রামের দাদন মিয়ার ছেলে লোকমান। রোববার সকালে গ্রেফতারকৃতদের গাজীপুর আদালতে প্রেরণ করে জিএমপি পূবাইল থানা পুলিশ। পরে আদালতের বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরন করেন। এ বিষয়ে জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ মো,কামরুজ্জামান বলেন- ঘটনার পর থেকে পূবাইল থানার উপ-পরিদর্শক হুমায়ূন কবির ও উত্তম কুমার সূত্রধর তাদের সহযোগীদের নিয়ে ৬ দিন ব্যাপী বিভিন্ন জেলায় অভিযান চলিয়ে শনিবার রাতে উল্লেখি ডাকাতদের গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন-লুণ্ঠিত মালামালের আংশিক উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য যে, ঘটনাটি ঘটেছে ২৯ জানুয়ারী রোববার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে মহানগরীর ৪০ নং ওয়ার্ডের কুদাব মধ্যপাড়া ওকাল উদ্দিনের নির্মাণাধীন বাড়িতে।

এ সময় মুখোশধারী ডাকাত দল সাড়ে ১১ ভরি সোনা, নগদ ১৩হাজার টাকা, দুটি দামীএন্ড্রয়েড মোবাইল ফোন সেট লুট করে নিয়ে যায় ডাকাতরা। ভূক্তভোগী ওকাল উদ্দিন। জানান, ডাকাত দলের ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল বাড়ির পেছনের দিকে মই সংযোগ করে ছাদে উঠে। উন্মুক্ত ছাদ দিয়ে বাড়িতে ঢুকে বাড়ির চারটি গেট শাবল দিয়ে ভেঙে ফেলে। পরে প্রধান ফটক খুলে নেয়। ডাকাতেরা ঘরে ঢুকে ভাড়াটিয়াসহ সবাইকে হাত-পা বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে মোট সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার ও ১৩ হাজার টাকা, দুটি এন্ড্রয়েড মোবাইল ফোন সেট নিয়া যায়। এসময় ডাকাতদলের সবাই মুখোশ পরিহিত ছিল। এ ঘটনায় ওকাল উদ্দিন বাদী হয়ে পূবাইল থানায় ডাকাতি মামলা দায়ের করেন। যার নং-১১।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost