1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সিরাজগঞ্জে প্রতিটি বাড়ির আঙ্গিনায় পতিত জমিতে আম গাছে মুকুল ফাল্গুনী বাতাসে মিষ্টি ঘ্রাণ ছাড়াচ্ছে  | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

সিরাজগঞ্জে প্রতিটি বাড়ির আঙ্গিনায় পতিত জমিতে আম গাছে মুকুল ফাল্গুনী বাতাসে মিষ্টি ঘ্রাণ ছাড়াচ্ছে 

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২০ বার

সিরাজগঞ্জ প্রতিনিধি ফারুক আহমেদঃ

সিরাজগঞ্জের তিনটি উপজেলায় প্রতিটি বাড়ির আঙ্গিনায় পতিত জমিগুলিতে আম গাছে মুকুল ফাল্গুনি বাতাসে মিষ্টি ঘ্রাণ ছাড়াচ্ছে। ভোর মানেই অন্যরকম এক অনুভূতি, শিশিরভেজা বাতাসে মিশে থাকে আমের মুকুলের মিষ্টি ঘ্রাণ । বাড়ির আঙিনা, রাস্তার ধারে, পুকুরপাড় কিংবা বিস্তীর্ণ বাগান—সবখানেই গাছের ডালভর্তি হলদে-সবুজ মুকুলের সমারোহ। ঋতুরাজ বসন্ত যেন আগেভাগেই জানিয়ে দিচ্ছে—মধুমাস আর দূরে নয়, কিছুদিন পরেই রসাল আমে রঙিন হবে চারদিক। সকালের কোমল রোদে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, অনেক গাছেই পাতার চেয়ে মুকুল বেশি। বাতাসে ভেসে বেড়ানো সেই সুবাসে চারপাশ মৌ মৌ করছে। স্থানীয়দের বিশ্বাস, এমন মুকুল মানেই ভালো ফলনের আভাস। গ্রামবাংলার আম মানেই এক আবেগের নাম। বাংলা সাহিত্যে এলে মনে পড়ে জসীম উদ্দিন-এর অমর পঙ্‌ক্তি—ঝড়ের দিনে মামার বাড়ির আম কুড়াতে সুখ। সিরাজগঞ্জ জেলার তিনটি উপজেলার প্রতিটি গ্রামগুলোতে প্রতিটি আম গাছ মালিকদের এখন একটাই প্রত্যাশা ঝড়ের নয়, বরং অনুকূল আবহাওয়ায় ভরে উঠুক আমের ডাল, ঝরে না পড়ুক সম্ভাবনার মুকুল। মধুমাসের পূর্ণ স্বাদ পেতে এখনো কিছুটা সময় বাকি। কিন্তু তার আগেই মুকুলের ঘ্রাণে রঙিন হয়ে উঠেছে রায়গঞ্জ, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলাগুলির ২৪ টি ইউনিয়নের প্রতিটি  বাড়ির আঙ্গিনায়,পুকুরপাড়, রাস্তায়, বিভিন্ন অফিসের সামনে বসত ঘরের পাশে টিনের চাল ও ছাদের উপর । বসন্তের এই সুবাস যেন আগাম সুখের বার্তা—ডালে ডালে ঝুলবে রসাল আম, আর সেই আম ঘিরেই প্রাণ ফিরে পাবে গ্রামবাংলার অর্থনীতি ও স্বপ্ন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost