
স্টাফ রিপোর্টারঃ
১৭ নভেম্বর ঐতিহাসিক শ্রীনগর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার ১৭ নভেম্বর সকালে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্লাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী ইউনুছ আহমেদ,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ শ্রীনগর উপজেলা কমিটির সভাপতি ও বাংলাদেশ কৃষি ব্যাংক ষোলঘর শাখার ব্যবস্থাপক মাহতাব উদ্দিন,সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শ্রীনগরের বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান,আত্মত্যাগ ও বীরত্বগাথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।তাঁরা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে ঐতিহাসিক শ্রীনগর পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিতে বীর মুক্তিযোদ্ধা,মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
গভীর শ্রদ্ধা,ভালোবাসা ও গৌরবের মধ্য দিয়ে উদযাপিত হয় শ্রীনগরের ঐতিহাসিক পাক হানাদার মুক্ত দিবস।মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।