1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
হারাগাছ থেকে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধার | বাংলা মাটির নিউজ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যা স্ত্রী ও শালক গ্রেফতার ফুলছড়ির এরেন্ডাবাড়ী ইউপি সদস্য শাহ জামাল মেম্বার গ্রেফতার  সিদ্ধিরগঞ্জে ইপিজেডের ব্যবসা দখলে নিতে ঠিকাদার রমজানের বিরুদ্ধে মিথ্যাচার উলিপুর উপজেলার নুতন উপজেলা নির্বাহী অফিসার এ. টি. এম. আরিফ রংপুরে পথ হারিয়ে দিশেহারা বাকপ্রতিবন্ধী নারী পাঁচ দিনেও খোঁজ মিলেনি পরিবারের মুন্সীগঞ্জের সিরাজদিখান পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং লিডার গ্রেফতার মুন্সীগঞ্জে চুরি মামলার তিন আসামী গ্রেফতার,বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার ফ্যামিলি কার্ডের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পত্নীতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল  ভালুকায় কৃষকদলকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা

হারাগাছ থেকে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২৪৪ বার
হারাগাছ থেকে অপহৃত স্কুলছাত্রী যশোরে উদ্ধার

রিয়াজুল হক সাগর, রংপুর: রংপুর থেকে অপহৃত স্কুলছাত্রীকে যশোর থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।বৃহস্পতিবার (১৪মার্চ) ভোরে যশোরের ঝিকরগাছা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দু’জন হলেন, রংপুরের হারাগাছ উপজেলার বানুপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে শাহাজাহান ওরফে সানি (২০) ও শাহিন মিয়া (২৮)।

মামলা সূত্রে জানা যায় গেছে, রংপুর জেলার হারাগাছ উপজেলার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে ১০ম শ্রেণির এক ছাত্রীকে ১৩ ফেব্রুয়ারি সকালে অপহরণ করে শাহাজাহান ওরফে সানি ও তার ভাই শাহিন মিয়া। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ৩ মার্চ হারাগাছ থানায় স্কুলছাত্রীর পিতা অপহরণ মামলা করেন।র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে অবহিত হয়ে র্যাব-৬ যশোর ক্যাম্প অপহরণের বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গোপনে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গোলবাকপুর এলাকা সানি ও শাহিনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের জিম্মায় থাকা ভিকটিমকেও উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে অপহৃত স্কুলছাত্রী র্যাবকে জানিয়েছে, স্কুলে যাওয়া আসার পথে অপহরণকারী সানি প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিত। প্রস্তাবে রাজি না হওয়ায় ১৩ ফেব্রুয়ারি সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক অপহরণ করে তাকে গোলবাকপুর এলাকায় অপহরণকারীর নানা বাড়িতে আটকে রেখে বিয়েতে রাজি করার চেষ্টা করে। উদ্ধারকৃত স্কুলছাত্রী এবং অপহরণকারীদের রংপুরের হারগাছ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৫
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪

আর্কাইভ

মে ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« এপ্রি    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost