1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রদল নেতার উপর হামলা,ভাংচুর লুটপাট  | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রদল নেতার উপর হামলা,ভাংচুর লুটপাট 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৮২ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর কুঞ্জ বিহারী কেবি ডিগ্রী কলেজ ছাত্রদল ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও মুন্সীগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স  (জেট সিএফ) তথ্য বিষয়ক সম্পাদক মোঃ সিজান খান (২২) এর উপর মামলা ও ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে।বুধবার ২২ এপ্রিল দুপুর অনুমান ৩ টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী গ্রামে এঘটনা ঘটে।

এবিষয়ে ভুক্তভোগী সিরাজদিখান থানায় অভি (২০), পিতা-আমির হোসেন, ২। মিলন (২৭), পিতা-অজ্ঞাত, উভয় সাং-লতব্দী (লতন্দী হাই স্কুলের পাশে) সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়,রাজনৈতিক বিষয় নিয়া আজে-বাজে কথা বলার প্রতিবাদের বিরোধের জের ধরে ২২/০৪/২০২৬ তারিখ সময় দুপুর ১ টার দিকে লতন্দী গ্রামের  মাতবর বাড়ীতে রাস্তার পাশে বিবাদীগন পরস্পর যোগসাজসে বাদীর চেহারার ডান পাশে ঘুষি মারে। পরবর্তীতে আশেপাশের লোকজন এগিয়ে এসে মিমাংশা করে দেয়।পুনরায় বিবাদীগন মোবাইলে কল দিয়ে প্রাণে হত্যার হুমকি প্রদান করে। ইং ২২/০৪/২০২৬ তারিখ সময় দুপুর অনুমান ৩ টার দিকে লতব্দী গ্রামে বাদীর বসতবাড়ীতে অনধিকার প্রবেশ করে পরস্পর যোগসাজসে বে-আইনী জনতাবন্ধে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বাড়ীতে হামলা করে। বাদী বিবাদীদের বাধা দিলে বিবাদীগন কিল-ঘুষি, লাথি মেরে ও কাঠের ডাসা দিয়ে এলোপাথারী মারপিট করে বাদূর শরীরের বিভিন্ন স্থানে নিলাফুলা জখম করে। বিবাদীগন দেশীয় ধারালো অস্ত্র রাম দা, চাপাতি, টেটা, জুইত্তা, হকিস্টিক, কাঠের ডাসা দিয়ে বসত ঘরের টিন, আলমারী সহ অন্যান্য ফার্ণিচার, হাড়ি-পাতিল ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর করিয়া আনুমানিক ৮০,০০০ (আশি হাজার) টাকার ক্ষতিসাধন করে। বিবাদীগন আলমারিতে রক্ষিত নগদ ৮৭,০০০ (সাতাশি হাজার) টাকা সহ ব্যবহৃত আইফোন-১৪ যাহায় আমার ব্যবহৃত সিম নাম্বার -০১৮৮৯-৮৪০১৬০, যাহার মূল্য অনুমান ১,৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা চুরি করে নিয়ে যায়। বাদী সহ পরিবারের লোকজনের ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসলে বিবাদীগন প্রাণ নাশের হুমকি সহ বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শণ করে চলে যায়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost