1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
কালিয়াকৈরে স্বামী স্ত্রীর প্রতারণার ফাঁদে পড়ে দিশেহারা অনেক ব্যবসায়ী,প্রাণনাশের হুমকি  | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

কালিয়াকৈরে স্বামী স্ত্রীর প্রতারণার ফাঁদে পড়ে দিশেহারা অনেক ব্যবসায়ী,প্রাণনাশের হুমকি 

  • আপডেট টাইম : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এক বাড়িওয়ালীর কাছ থেকে দীর্ঘদিন ভাড়া বকেয়া রেখে এবং ঋণের টাকা পরিশোধ না করেই তিন ভাড়াটিয়া পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় পাওনা টাকা চাওয়ায় ভুক্তভোগীকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের

হুমকি দেয় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি । অভিযোগকারী মোছাঃ লাকী বেগম),থানা.কালিয়াকৈর, জেলা—গাজীপুর। তিনি পেশায় একজন মুদি দোকানদার এবং দীর্ঘদিন ধরে নিজ এলাকায় বসবাস করে আসছেন।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগে আকাশ মিয়া (২৬), তার স্ত্রী মোছাঃ কুলসুম বেগম (২৪) এবং ভাই মোঃ লিমন (২৪) তার বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন তাদের গ্রামের বাড়ি বগুড়া জেলার ধুনট থানার পারলাটাবাড়ী এলাকায়। শুরুতে নিয়মিত ভাড়া পরিশোধের আশ্বাস দিলেও পরবর্তীতে তারা বিভিন্ন অজুহাতে ভাড়া পরিশোধ করা থেকে বিরত থাকেন।

একপর্যায়ে অভিযুক্তরা বাড়িওয়ালী লাকী বেগমকে জিম্মাদার হিসেবে দেখিয়ে স্থানীয়ভাবে প্রায় ৬০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। কিন্তু সেই ঋণের টাকাও পরিশোধ না করে তারা সময়ক্ষেপণ করতে থাকেন। ভাড়া ও ঋণের টাকা চাইলে বিভিন্ন সময় তারা নানা ধরনের তালবাহানা করতে থাকে বলে অভিযোগে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৭ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্তরা হঠাৎ করে বাসা ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান। পরবর্তীতে তাদের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তারা ফোনে বাড়িওয়ালীকে বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করেন এবং মারধরের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী প্রথমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়-স্বজনদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং অভিযুক্তদের খোঁজ নেওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনো সমাধান না পাওয়ায় তিনি পরবর্তীতে সংশ্লিষ্ট থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী লাকী বেগমের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে তার পাওনা ভাড়া ও ঋণের টাকা আদায় এবং তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা হোক।

স্থানীয়রা বলছেন, এ ধরনের ঘটনা এলাকায় নতুন নয় ভাড়াটিয়া নিয়ে বাড়িওয়ালীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এ বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ এবং সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মনে করছেন তারা।

এ বিষয়ে কালিয়াকৈর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই মোঃ হারুন মিয়া জানিয়েছেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost