1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেওখোলায় আলোচনায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এ.বি. সিদ্দিক (সজীব আর্মি) | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেওখোলায় আলোচনায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এ.বি. সিদ্দিক (সজীব আর্মি)

  • আপডেট টাইম : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৭০ বার

মোঃ আকাশ আহমেদ,স্টাফ রিপোর্টারঃ-  

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৫ নং দেওখোলা ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। চায়ের আড্ডা, হাট-বাজার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম—সর্বত্রই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু ‘আগামী দিনের চেয়ারম্যান কে হচ্ছেন?’। এই নির্বাচনি সমীকরণে সাধারণ মানুষের মুখে নতুন করে আলোচনায় উঠে এসেছেন বিশিষ্ট সমাজসেবক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য এ.বি. সিদ্দিক (সজীব আর্মি)।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় নিরবে সামাজিক কর্মকাণ্ড ও মানবিক সহায়তা দিয়ে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি। বিশেষ করে অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে তার উপস্থিতি তাকে জনপ্রিয় করে তুলেছে।

এ.বি. সিদ্দিক (সজীব আর্মি)-র সমর্থকদের দাবি, দেওখোলা ইউনিয়নে বর্তমানে একজন সৎ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন। তাদের মতে, একজন সাবেক সেনা সদস্য হিসেবে তার শৃঙ্খলাবোধ এবং কর্মদক্ষতা ইউনিয়নকে আধুনিক, পরিকল্পিত ও মাদকমুক্ত জনপদে রূপান্তর করতে কার্যকর ভূমিকা রাখবে।

নিজের প্রার্থিতার বিষয়ে এ.বি. সিদ্দিক (সজীব আর্মি) জানান, ব্যক্তিগত কোনো উচ্চাভিলাষ থেকে নয়, বরং জনগণের ভালোবাসা ও সেবা করার সুযোগ পেতেই তিনি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, “আমি দেওখোলা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই যেখানে দুর্নীতি থাকবে না এবং সাধারণ মানুষ সহজেই তাদের ন্যায্য অধিকার পাবে। এজন্য আমি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করছি।”

নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে দেওখোলা ইউনিয়নে রাজনৈতিক মেরুকরণ আরও স্পষ্ট হচ্ছে। আর এই আলোচনায় সাধারণ মানুষের প্রত্যাশার প্রতীক হিসেবে শক্ত অবস্থানে রয়েছেন এ.বি. সিদ্দিক (সজীব আর্মি)।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost