1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতে ৯ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা  | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতে ৯ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১৯৯ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুচর বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং ও দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে ৯ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ১২ মার্চ সকাল সাড়ে ১০ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের বালুচর বাজারে বাজার মনিটরিং ও মুদি,ফল,মুরগী,তরকারি ব্যবসায়ী ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী জরিমানা করেন সহকারী কমিশনার (ভুমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সিরাজদিখান থানার এএসআই মজিবুর রহমানের নেতৃত্বে একটি টিম।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী বলেন,দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করায় ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ৯ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো বলেন ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের সাথে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে ও ক্রয় রশিদ সংরক্ষণ এর বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় এবং অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দন্ডের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।পবিত্র রমজান মাসে বাজারের পণ্যমূল্যের  স্থিতিশীলতা রক্ষায়  উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost