1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি,আতঙ্কিত এলাকাবাসী | বাংলা মাটির নিউজ
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি,তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না:মুন্সীগঞ্জে মির্জা ফখরুল মুন্সীগঞ্জের সিরাজদিখানে হামলার পর চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সীগঞ্জ জেলার নব গঠিত কমিটির সভা মুন্সীগঞ্জে গজারিয়ার ফুলদি নদীতে শিগগিরই সেতু নির্মাণ করা হবে : মির্জা ফখরুল নদী পাড়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিস্তা ব্যারাজ পরিদর্শনে তিন মন্ত্রী মুন্সীগঞ্জে আরিফ হত্যাকারীদের বিচার ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন লালমনিরহাটে শিশু হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস ত্রাণমন্ত্রীর মুন্সীগঞ্জের লৌহজংয়ে ভাঙারি ব্যবসায়ীকে ঘর থেকে ঢেকে নিয়ে কুপিয়ে হত্যা,ব্যবহৃত মোটরসাইকেলে আগুন মুন্সীগঞ্জে পশ্চিম দেওভোগ এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে হাজী দম বিরিয়ানিকে জরিমানা মুন্সীগঞ্জে ভাইয়ের বিয়ের মার্কেট করতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় বোনের মৃত্যূ

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক রাতে পাঁচ বাড়িতে চুরি,আতঙ্কিত এলাকাবাসী

  • আপডেট টাইম : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫৮ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে শনিবার (২৮ মার্চ)দিবাগত রাতে একযোগে পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী পরিবারগুলো হলো-আতাউর রহমান সরকার (পিতা:মৃত আব্দুস সামাদ),তোফাজ্জল হোসেন সরকার (পিতা: মৃত চুনু মিয়া সরকার),জয়নাল আবেদীন(পিতা:বাবুল প্রধান), জসিম উদ্দিন(পিতা: শামছুল ইসলাম)এবং ফারুক হোসেন (পিতা:মোবারক হোসেন)।

ভুক্তভোগী আতাউর রহমান সরকার জানান,অজ্ঞাতনামা চোরেরা পরিকল্পিতভাবে তার বসতঘরের সিঁড়ি ঘরের উপরের টিন কেটে এবং দরজার তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে।পরে তারা আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১৫ হাজার টাকা,জামাকাপড়সহ প্রায় ২০ হাজার টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়।

এছাড়া তার প্রতিবেশী তোফাজ্জল হোসেন সরকারের বাড়িতে কেচি গেইটের তালা ভেঙে প্রবেশ করে চারটি কক্ষের তালা ভাঙা হয়।সেখান থেকে দুটি কাঠের আলমারি,একটি স্টিলের আলমারি ও ওয়ারড্রোব তছনছ করে নগদ ৫০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা) এবং প্রায় ৩০ হাজার টাকার অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।

অন্যদিকে বাবুল প্রধানের বাড়ি থেকেও আনুমানিক ১০ হাজার টাকা নগদ এবং প্রায় ২০ হাজার টাকার বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।

একই রাতে পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।স্থানীয়রা জানান,সম্প্রতি এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে।আগে নিয়মিত পুলিশ টহল দেখা গেলেও বর্তমানে টহল কমে গেছে।পুলিশি টহল বাড়ানো হলে চুরির ঘটনা কমে আসবে বলে তারা মনে করেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো:হাসান আলী বলেন,ঘটনার বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। দ্রুতই চোরচক্রকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০৩
  • ৪:৩৯
  • ৬:৫১
  • ৮:১৮
  • ৫:১১

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost