1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুরে মিডিয়াকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু | বাংলা মাটির নিউজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রংপুরে মিডিয়াকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৯ বার

রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথমবারের মত মিডিয়াকাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। রংপুর প্রেসক্লাবের উদ্যোগে এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব রংপুর, সিটি প্রেসক্লাব, রংপুর রিপোর্টাস ক্লাব, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

শনিবার (১৭ ফেব্রুয়ারী) সকালে প্রেসক্লাব চত্ত্বর থেকে ৮টি সাংবাদিক সংগঠন তাদের নিজ সংগঠনের পতাকা ও ব্যানার হাতে র‌্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বাদ্যযন্ত্রের তালে তালে সাংবাদিক নেচে ও নিজ সংগঠনের নামে শ্লোগান দিয়ে ক্রিকেট উৎসবে মেতে উঠেন। রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।রংপুর প্রেসক্লাবের সভাপতি মোবাব্বর হোসেন মনা’র সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির জিতু। বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ারুল ইসলাম, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, রংপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, সাংবাদিকরা সারাবছর সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের নিজেদেরও একটি বিনোদনের প্রয়োজন। রংপুর প্রেসক্লাব প্রথমবারের মত টুর্নামেন্টের আয়োজন করেছে। আমি তাদের ধন্যবাদ জানাই। মিডিয়াকাপের মধ্য দিয়ে প্রতিটি সাংবাদিক সংগঠনের মধ্যে একটি মেলবন্ধন তৈরী হবে। একে অপরকে সহযোগিতার মনোভাব তৈরী হবে। যা রংপুরের উন্নয়নকে এগিয়ে নেবে। আমি আশা করছি প্রতিবছর প্রেসক্লাবের নেতৃত্বে এ ধরনের আয়োজন অব্যহত থাকবে। আমি টুর্নামেন্টের সফলতা কামনা করছি। উদ্বোধনী খেলায় রংপুর প্রেসক্লাবের মুখোমুখি হয় রংপুর রিপোর্টাস ক্লাব। এতে প্রথম ইনিংসে নির্ধারিত ১২ ওভারে রংপুর রিপোর্টাস্ ক্লাব ১৬৫ রান করে। দ্বিতীয় ইনিংসে প্রেসক্লাব দল ৩১ রানেই অলআউট হয়ে যায়। বিকেলে টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় সিটি প্রেসক্লাবের মুখোমুখি হয় রিপোর্টাস ক্লাব রংপুর। এতে প্রথমে ব্যাট করতে নেমে সিটি প্রেসক্লাব সংগ্রহ করে ৬৬ রান। ৬০ রান করতেই অলআউট হয়ে যায় রিপোর্টাস ক্লাব রংপুরের খেলোয়াড়রা।

আগামীকাল সকাল ১১টায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মুখোমুখি হবে রংপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বিকেল ৩টায় টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মুখোমুখি হবে রংপুর রিপোর্টাস ইউনিটি। উক্ত খেলা দুটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী ও টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর কবির জিতু।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost