1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার | বাংলা মাটির নিউজ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের শ্রীনগরে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার মুন্সীগঞ্জের গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি,প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা তারেক রহমান যদি শেখ হাসিনার পথে হাঁটতে চান,তাহলে আমরা তাঁকে আরেকজন শেখ হাসিনা হতে দেব না, মুন্সীগঞ্জে মামুনুল হক মুন্সীগঞ্জের গজারিয়ায় দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ বিতরণ মুন্সীগঞ্জ কারাগার থেকে জামিন পেলেন ৩৩ কিশোরসহ মোট ৩৭ জন ছেলে মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া এলাকায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি,ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা  মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা প্রসাসনের নাম ভাঙ্গিয়ে প্রকাশ্যে আন্ধারীঝাড়ের দুধকুমার নদীর বাঁধ ঘেঁষে থেকে বালু উত্তোলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুন্সীগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৪৪ বার

স্টাফ রিপোর্টার 

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী খালেদ হাসান বিকাশ মডেলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল,একটি দেশীয় তৈরি পাইপগান,একটি এয়ারগান,গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকায় এ অভিযান চালানো হয়।গ্রেপ্তার বিকাশ ওই এলাকার কাশেম মডেল ও খালেদা বেগমের ছেলে।

পুলিশ জানায়,দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা ও ঢাকার দোহার থানায় ১৪টি মামলা রয়েছে। এলাকায় তাঁর নেতৃত্বাধীন বিকাশ বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো: বদরুদ্দোজা।

পুলিশ সুপার মো:বদরুদ্দোজা মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো:আনিসুর রহমানের তত্ত্বাবধানে শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার,শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো:আতাউর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে বাঘড়া এলাকায় বিকাশের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড পিস্তলের গুলি,একটি দেশীয় তৈরি পাইপগান,একটি এয়ারগান,চার রাউন্ড শটগানের কার্তুজ, দুটি স্টিলের পাইপ এবং একটি কালো রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়।উদ্ধার করা বিদেশি পিস্তলটির গায়ে USA লেখা রয়েছে।

এ ছাড়া এয়ারগানটির গায়ে BB এবং কাপড়ের ব্যাগে Active Hunter লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানায়,গ্রেপ্তার বিকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৯
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৫
  • ১১:৪৬
  • ৩:৩৮
  • ৫:১৭
  • ৬:৩৩
  • ৬:১১

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost